আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে খালেদা জিয়ার অসুস্থতা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন। অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ‘বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি’ শিরোনামে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমটি জানায়, ৮০ বছর বয়সি এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ শিরোনামে সংবাদে জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ও চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেয়া হয়।

পাকিস্তানের জিও নিউজ শিরোনামে জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা 'অত্যন্ত সংকটজনক'। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণের লক্ষণ নিয়ে ৮০ বছর বয়সি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ শিরোনামে জানিয়েছে, ৮০ বছর বয়সি খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন, তার অবস্থা ‘খুবই সংকটজনক’। এছাড়া অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানায় বিএনপির নেতারা।

অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা, ‘বিএনপি নেত্রী খানিক সুস্থ হলেই ডাকা হবে এয়ার অ্যাম্বুলেন্স’ -এই শিরোনামে নিউজ করেছে ভারতের আনন্দ বাজার পত্রিকা। আর, হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে জানায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’।

খালেদা জিয়ার অবস্থা ‘খুবই সংকটজনক’ উল্লেখ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গলফ নিউজ জানিয়েছে, তিনি হৃদরোগ, লিভার ও কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ এবং চোখের সমস্যায় ভুগছেন। অন্যদিকে আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমসও খালেদা জিয়ার বিভিন্ন রোগে ভুগছেন বলে জানায়।

গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে দেশের বাইরে নেয়া যাচ্ছে না।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর