অন্তিম যাত্রায় খালেদা জিয়া, মানিক মিয়ার পথে মরদেহ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষ জানাজার জন্য রাজধানীর গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহের গাড়ি বহরটি বুধবার বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের ১৯৬ নম্বরে তারেক রহমানের বাসভবন থেকে বের হয়। খালেদা জিয়ার শেষযাত্রা নির্বিঘ্ন রাখতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সকাল ৮টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ বের করা হয়। ৯টা ১৬ মিনিটে মরদেহবাহী গাড়িটি গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। উল্লেখ্য যে, প্রথমে তাঁর মরদেহ দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাসভবন 'ফিরোজা'য় নেয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তা তারেক রহমানের বাসায় নেয়া হয়।

বেলা ১১টার পর মরদেহবাহী গাড়ি বহরটি জানাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বহরটি গুলশানের কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছানোর কথা রয়েছে।

এই শোকাবহ যাত্রায় শামিল হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও পরিবারের সদস্যরা। 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চন্দ্রিমা উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে।

এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও জিয়া উদ্যান এলাকায় লাখো মানুষের সমাগম ঘটেছে। প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের ভিড়ে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সার্বিক নিরাপত্তা ও জানাজা সুষ্ঠুভাবে শেষ করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআরএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর