মানিক মিয়াতে লাখো মানুষের ঢল, খুলে দেয়া হলো দক্ষিণ প্লাজা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জানাজায় যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড় এতটাই বেশি যে, তা মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।

জানাজায় অংশ নিতে আসা নরসিংদীর আমির হোসেন বলেন, বাড়িতে থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি। অন্যদিকে, নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার আবেগের সাথে বলেন, এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। তাই তাঁকে শেষ বিদায় জানাতে এসেছি।

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানাজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল। এই ঐতিহাসিক জানাজা শেষে মরহুমা নেত্রীর দাফন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। প্রিয় নেত্রীকে হারানোর শোকে রাজধানীসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

এআরএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর