মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) ও সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)। নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাতে দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাশার জহিরুল ইসলামে সন্তান।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরের দিকে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল আরোহী আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত এক শিক্ষার্থীর ফুফা জাহাঙ্গীর আলম জানান, গতরাতে বন্ধুর সঙ্গে ইয়াসিন আরাফাত মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পায়। ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তার বাড়ি মুগদায়। তার বাবার নাম জহিরুল ইসলাম।

নিহত সিএনজি অটোরিকশা চালক নয়ন তালুকদারের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়, পরে হাসপাতাল থেকে তারা সংবাদ পায় তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর