আইসিসির সিদ্ধান্তের পর পরবর্তী করণীয়: বুলবুল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করার পর, সোমবার গণমাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি জানান, বর্তমানে ভারতে গিয়ে খেলার মতো নিরাপদ পরিস্থিতি নেই বলে বোর্ড মনে করে। তিনি বলেন, আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটি সভা করেছি। বর্তমানে আমরা সেখানে (ভারতে) নিরাপদ বোধ করছি না। বিষয়টি আমরা আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছি। যেহেতু নিরাপত্তার শঙ্কা রয়েছে, তাই আমরা আমাদের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছি।

ভেন্যু পরিবর্তনের আবেদনের পর এখন আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি খুব দ্রুতই এ বিষয়ে একটি সভা আহ্বান করতে পারে। তবে আইসিসি যদি ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেয়, সেক্ষেত্রে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে- তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, আইসিসি থেকে কী ফিডব্যাক আসবে তা আমরা এখনো জানি না। মেইলের উত্তরের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সাথে কোনো যোগাযোগ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, এটি যেহেতু আইসিসির ইভেন্ট, তাই সরাসরি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথেই যোগাযোগ রাখছেন। বিসিসিআইয়ের সাথে তাদের কোনো যোগাযোগ নেই।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ ভিন্ন ব্যাপার। আমরা আপাতত বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তা করছি।

মূলত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল এবং দুই দেশের মধ্যকার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিসিবি এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর