হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

যারা নির্বাচনবিরোধী, তারা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আজিজুর রহমান মোসাব্বিরের পান্থপথের বাসায় যান সালাহউদ্দিন আহমদ। মোসাব্বিরের পরিবারের খোঁজ খবর নেন তিনি। 

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে প্রতিহত করা যাবে না। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানান তিনি। 

মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারাজীবন যা কিছু প্রয়োজন— তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে। এ বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

একই সময় ঢাকা-১২ আসনের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বিরোধী একটি দল চেষ্টা করছে। তবে ‎ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। 

নির্বাচনের আগেই ‎সরকারের দুর্বলতা কাটিয়ে তোলারও তাগিদ দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। 

সাইফুল হক বলেন, নির্বাচনকে সামনে রেখে যে ডেবিল হান্ট চলছে, তাতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ‎আরও তৎপরতা বাড়াতে হবে। ‎ 

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

আরবিএস
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- আমরা সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর