ইভ্যালির রাসেল-শামীমা দম্পতি কারাগারে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৭ এর বিচারক মো. নিজাম উদ্দিন এ আদেশ দেন। 

এর আগে বিকেলে আদালতে তোলা হয় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে। 

মঙ্গলবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৯১টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩ টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৮৩টি সাজা পরোয়ানা এবং ১৮০টি সিআর পরোয়ানা রয়েছে। 

অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৩০টি সাজার এবং ৯৮টি সিআর পরোয়ানা। 

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে ও রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

একাত্তর/এসি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ...
প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর