জর্ডানে মার্কিন সামরিক উড়োজাহাজে ইরানের হামলা, দুই এমকিউ-৯ ভূপাতিত

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরান বলছে, এ হামলায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ২১তম ধাপে তাদের অ্যারোস্পেস ফোর্স এ অভিযান পরিচালনা করে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও পার্সটুডের বরাতে জানা যায়, হামলায় মার্কিন বাহিনীর বৃহৎ আকারের সি-১৭ সামরিক পরিবহন উড়োজাহাজ এবং পি-৮ কমান্ড ও কন্ট্রোল (সামুদ্রিক নজরদারি) উড়োজাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে বেশ কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অভিযানে জর্ডানের অভ্যন্তর থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেশটির কয়েকজন ব্যক্তির সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

একই সময় পশ্চিম ইরানের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় আইআরজিসি। এছাড়া রোববার সন্ধ্যায় একই অঞ্চলে আরও একটি এমকিউ-৯ আগ্রাসী ড্রোন ধ্বংসের তথ্যও তুলে ধরা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই অভিযান নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণের ঘটনা পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আকাবা বিমানবন্দরের এ ঘটনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানি সূত্রে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। 

আরবিএস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর