সাধারণ মানুষের দেয়া অর্থেই আমাদের নির্বাচনী প্রচারণা চলছে: নাহিদ ইসলাম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

সাধারণ মানুষের দেওয়া অর্থেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের মধ্য বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে এবং ভয়ের সন্ত্রাস তৈরি করছে। তারা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। তবে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে তারা সফল হবে না।

এনসিপি আহ্বায়ক বলেন, সারাদেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে একটি বিশেষ দলের কর্মীরা।

দ্বৈত নাগরিকেরা নির্বাচনে প্রার্থী হবার অনুপযুক্ত উল্লেখ করে তিনি বলেন, এই এলাকাবাসীর কথায় তিনি ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

এদিন সকালে মধ্য বাড্ডা এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যান এবং তাদের কাছে দোয়া ও সমর্থন চান নাহিদ ইসলাম।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর