‘জামায়াত আমিরের আইডি হ্যাকের ঘটনায় সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সারওয়ারের কম্পিউটার ও মোবাইল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। বলেন, গ্রেপ্তার মোহাম্মদ ছরওয়ারে আলম রাষ্ট্রপতি কার্যালয়ের (বঙ্গভবন) একজন সহকারী প্রোগ্রামার। তদন্তের স্বার্থে প্রয়োজনে জামায়াত আমিরের মোবাইল ফোনটিও ফরেনসিক পরীক্ষা করা হতে পারে।

সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের কর্মসংস্থান ও নেতৃত্ব নিয়ে কিছু বিতর্কিত পোস্ট দেওয়া হয়, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আমিরের আইডিটি হ্যাক করা হয়েছে। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হলে সারওয়ার আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবি কর্মকর্তাদের দাবি, প্রাথমিক তদন্তে হ্যাকিংয়ের সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর