স্বামী নিকের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

বলিউড থেকে গ্লোবাল আইকন হয়ে ওঠা প্রিয়াঙ্কা চোপড়া এবং আন্তর্জাতিক সংগীত তারকা নিক জোনাস বরাবরই একে অপরের সাফল্যের সবচেয়ে বড় সমর্থক। সম্প্রতি নিক জোনাসের নতুন একক অ্যালবাম ‘সানডে বেস্ট’ মুক্তি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর জন্য একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যা নেটিজেনদের নজর কেড়েছে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিকের সঙ্গে পুরনো কিছু অদেখা ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, নিক জোনাসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াটাই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত।

প্রিয়াঙ্কা ভক্তদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, এমন কাউকে খুঁজে নিন যে শুধু আপনাকে ভালোই বাসবে না, বরং আপনাকে রত্নের মতো আগলে রাখবে এবং তা প্রকাশ করতে দ্বিধা করবে না।

নিকের সংগীত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করে প্রিয়াঙ্কা জানান, এই অ্যালবামের প্রতিটি সুর এবং কথায় নিক তার আত্মা উজাড় করে দিয়েছেন। প্রিয়াঙ্কার ভাষায়, তুমি আমার দেখা সবচেয়ে সৎ এবং আন্তরিক মানুষ। মনের গভীর থেকে কোনো কিছু তুলে এনে বিশ্বকে দেখানোর জন্য অনেক বেশি আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। তোমাকে সীমাহীন ভালোবাসি।

স্ত্রীর এমন ভালোবাসায় অভিভূত হয়ে নিক জোনাস মন্তব্যের ঘরে প্রিয়াঙ্কাকে ‘মাই এভরিথিং’ (আমার সব কিছু) বলে সম্বোধন করেছেন। তাদের এই সুন্দর রসায়ন দেখে মুগ্ধ বলিউডের অনেক তারকাও। ইলিয়ানা ডি’ক্রুজ, শিবানী আখতার এবং অনুশা ডান্ডেকরসহ অনেকেই প্রিয়াঙ্কার এই পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

বর্তমানে প্রিয়াঙ্কা তার পরবর্তী সিনেমা ‘দ্য ব্লাফ’ নিয়ে ব্যস্ত আছেন, যা ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতীয় সিনেমার প্রখ্যাত পরিচালক এস. এস. রাজামৌলির তেলুগু চলচ্চিত্র ‘বারাণসী’র কাজেও হাত দিয়েছেন তিনি, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন।

এআরএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর