কুড়িগ্রাম-২ আসনের ৭৬ ভোটকেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’, বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনের ৭৬টি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবর পাঠানো ওই আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম-২ আসনের আওতাভুক্ত বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবে সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এসব কেন্দ্রে অতীতের নির্বাচনে সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোটগ্রহণে বাধার ঘটনা ঘটেছে।

আবেদনে বলা হয়, উল্লিখিত কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভোটগ্রহণ ও গণনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা তৈরি করবে।

ড. আতিক মুজাহিদ তার আবেদনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার, বিজিবি ও প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমরা একটি দলের নেতা-কর্মীদের ব্যবহার দেখে আশঙ্কিত, তারা পতিত দলের কায়দায় এগোচ্ছে। আমাদের লোকজনেরাও প্রস্তুত আছে, ভোট চুরির ইতিহাস আর পুনরাবৃত্তি হবে না। আমরা প্রশাসনকে বাড়তি নজরদারির অনুরোধ জানিয়েছি।

আবেদনের সঙ্গে সংযুক্ত তালিকায় কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার মোট ৭৬টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে আগাম নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একাত্তর/আরএ
চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত নিরাপদ ও শান্তিপূর্ণ রয়েছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া যাবে বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর অধিনায়ক...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রয়ারি) রাতের মধ্যেই বগুড়ার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র...
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর