ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পারভেজ মল্লিকের ব্যাপক প্রচারণা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। গত দুই সপ্তাহ ধরে তিনি গুলশান, বনানী ও কড়াইল বস্তিসহ আসনের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিচ্ছেন।

প্রচারণায় পারভেজ মল্লিক সহজ ভাষায় ভোটারদের সামনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরছেন। যেখানে অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসনের স্পষ্ট রূপরেখা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তারেক রহমানের ভবিষ্যৎ সংস্কারের বার্তা নতুন করে আগ্রহ সৃষ্টি করছে।

পারভেজ মল্লিক বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের কোনো বিকল্প নেই। আমরা তাঁর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

তিনি আরও যোগ করেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের যে গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে রেকর্ড সংখ্যক ভোটে তারেক রহমান জয়ী হবেন বলে তিনি আশাবাদী।

এই প্রচারণায় পারভেজ মল্লিকের সঙ্গে দেশ ও বিদেশের বিএনপির অসংখ্য নেতাকর্মী অংশ নিচ্ছেন। প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি এই প্রচারণায় বাড়তি গতি যোগ করেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর এলাকায় এমন প্রাণবন্ত ও সংগঠিত প্রচারণা দেখা যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ঢাকা-১৭ আসনে পরিবর্তনের এই সুর ততই স্পষ্ট হচ্ছে।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর