আর কিছুক্ষণ পরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপখ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু হয়।
নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা-নেয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য পূর্ণাঙ্গ মন্ত্রীদের মধ্যে আছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম। টেকনোক্র্যাট মন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।
অপরদিকে প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
ঢাকা সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বেলা সাড়ে ১১টা নাগাদ এহছানুল হক মিলন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র একাত্তর টিভিকে নিশ্চিত করেছে।
চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এই আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
কিশোরগঞ্জ–৬ আসনের সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির এই নেতা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে একাত্তর টিভিকে বলেন, সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।
আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি একাত্তর টিভিকে বলেন, সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার বিজয়ী হয়েছেন
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
হাজি আমিনুর রশীদ ইয়াছিন প্রতিমন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বিএনপিরা ঢাকা মহানগরীর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সূত্র।
সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত