পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর হত্যাকাণ্ড ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর একটি চরম আঘাত। এই নির্মম ঘটনার স্মৃতি ধরে রাখা এবং একে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া বর্তমান সরকারের দায়িত্ব। এটি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না, এটি ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা। সেই ভয়াবহ দিনে আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতি ধরে রাখা এবং যথাযথ সম্মান প্রদর্শন করা এই সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই জাতীয় ট্র্যাজেডিকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হই, তবে ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রশ্নে সীমান্তবাহিনীকে (বিজিবি) আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সামরিক বাহিনীকে আরও আধুনিকায়ন করবে সরকার।

এর আগে প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর