অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

অনেক অপেক্ষার পর অবশেষে দুয়ার খুললো বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

মেলার উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বই পড়ার অভ্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বই পড়ার অভ্যাসে প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে। ইন্টারনেট আসক্তি তরুণ সমাজকে বইবিমুখ করে তুলছে। যদিও ইন্টারনেটে বই পড়া যায়, তবে বইয়ের পাতায় যে জ্ঞানের গভীরতা পাওয়া যায়, সেটি মনিটরে সম্ভব নয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বইপ্রেমীদের তালিকায় বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তিনি জানান, দেশের মানুষ বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন ৬২ ঘণ্টা। 

‌‘অমর একুশে বইমেলা’কে আগামী বছর থেকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’হিসেবে চালু করা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে আয়োজকদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটি উদ্বেগের হলেও ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদের ভেবে দেখা উচিত, প্রতিবছর মেলার আকার বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশ হচ্ছে কি না কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না।

বইমেলা যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়ে মেধা ও মননের প্রকৃত প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেই আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গবেষণাধর্মী বই কতোটা প্রকাশ হচ্ছে তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখা প্রয়োজন। বইমেলা যেন দেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশের মূল সূতিকাগার হয়ে ওঠে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর