বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহ নিয়ে চরম উদ্বেগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু করায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট জ্বালানি শক্তির ২০ শতাংশ পরিবাহিত হয় স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে। এছাড়া এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই রুটের ওপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে অস্থিরতা মানেই বিশ্ব বাজারে জ্বালানি সংকট ও পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটা।

উপসাগরীয় দেশগুলো (জিসিসি) বর্তমানে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। বিশেষ করে আর্থিক বাজার, বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য এই দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দেশের বড় শহরগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বসবাস করেন, যাদের নিরাপত্তা ও কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে। হামলা চললে এই ব্যস্ত বাজারগুলো স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি কেবল একটি সামরিক সংঘাত নয়, বরং এটি এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের শুরু হতে পারে।

সংঘাত থামার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বা সমীকরণ কী রূপ নেবে, তা এখন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকের শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট...
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর