স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। বুধবার সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব সর্বসম্মতিক্রমে দলীয় প্রধান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে।

সংসদের কার্যক্রমকে অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

ছবি: একাত্তর টিভি
নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী এই প্রস্তাব দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমরা জামায়াতের জবাবের অপেক্ষায় আছি। ইতিবাচক সাড়া পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, ডেপুটি স্পিকার পদের বিষয়ে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে।

বৃহস্পতিবার নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। চিফ হুইপের তথ্য অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া সংসদের প্রথম দিনেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম এগিয়ে চলবে।

ছবি: একাত্তর টিভি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদের আচরণবিধি এবং সংসদীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা। একটি কার্যকর ও গঠনমূলক সংসদ গড়তে বিরোধী দলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই সনদের আলোকে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের জন্য মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এই প্রস্তাব গ্রহণ করলে দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর