ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম

যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

শুক্রবার (২০ মার্চ) দিনগত রাত ১টা ৩০ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর দ্রুতই একে একে বিমানবন্দর থেকে বের হতে থাকেন ইরান ফেরত বাংলাদেশিরা। ১৮৬ জনের মধ্যে আট শিশু ও ১১ নারী রয়েছেন।

বিমানবন্দরে ইরান ফেরত বাংলাদেশিদের অভ্যর্থনা জানি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ইরান থেকে আগতরা দেশটির ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি সবার সামনে তুলে ধরেন। বলেন, তাদের আবাসিক এলাকার কাছে তেল শোধনাগার থাকায় প্রতিদিন বেশ কয়েকবার করে বোমার শব্দে কেঁপে উঠতো গোটা এলাকা। সেই সময়ে সেখানে বসবাসের পরিবেশ ছিলো না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রথম দফায় যারাই দেশে ফেরার জন্য আবেদন করেছে, তাদের সবাইকে সরকারি খরচে আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে খুবই উদ্বিগ্ন ও সচেতন রয়েছেন। শুধু ইরান নয়, পর্যায়ক্রমে যুদ্ধ কবলিত মধ্যেপ্রাচ্যের সব দেশ থেকেই বাংলাদেশিদের ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি মারা গেছেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আরবিএস
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর