যানজট ও বাড়তি ভাড়ায় ফিরতি যাত্রায় ভোগান্তি

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:১৮ এএম

ঈদের ছুটির পর আজও রাজধানীতে ফিরছে মানুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকামুখী অনেক যাত্রীর আনাগোনা দেখা গেছে। তবে অধিকাংশ যাত্রীর অভিজ্ঞতাই ছিল ভোগান্তিপূর্ণ। রাস্তায় তীব্র যানজটের পাশাপাশি পরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন তারা।

সরেজমিনে গাবতলীতে নামা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রায় প্রতিটি এসি বাসের ভাড়া দ্বিগুণ বা ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি নেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় অতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণে এবারের যানজটের পরিমাণ বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙ্গাইল ও মির্জাপুরের বেশ কয়েকটি পয়েন্টে তারা দীর্ঘ যানজটের সম্মুখীন হয়েছেন। ফলে ৮-৯ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১১ থেকে ১২ ঘণ্টার বেশি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ স্বাধীনতা দিবসের ছুটি হওয়ায় সকালে টার্মিনালগুলোতে ঢাকায় ঢোকা বাসের সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকেলে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর