ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেপ্তার

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দিনগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বর্তমানে তিনি একটি মানব পাচার মামলায় রিমান্ডে রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা তাকে নিয়ে এসেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, ‘জঙ্গি নাটক’ সাজানো, আয়না ঘরের রূপকার হিসেবে ভূমিকা পালন এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাগুলো। তার বিরুদ্ধে ১০০ বিঘা জমি দখল এবং মেজর জিয়াকে ফাঁসানোর পেছনে মূল ভূমিকা পালনের অভিযোগও দীর্ঘদিনের।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছিল। দুদকের আবেদনে বলা হয়েছিল, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে।

শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

একাত্তর/আরএ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর