ওল্ড ট্রাফোর্ডকে স্বপ্নের মঞ্চ বললেন রোনালদো

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:০১ পিএম

ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে দুইটি গোলকে করেছেন বিশ্বের অন্যতম সেরা এই স্কোরার। তাই মহা আনন্দে আছেন তিনি। 

ম্যাচ শেষে সেই উচ্ছ্বাসও ঝরে পড়েছে তার কণ্ঠে। বলেছেন, তার বিশ্বাস ওল্ড ট্রাফোর্ডই হচ্ছে সেই জায়গা, যেখানে তিনি তার সব উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।

ইনস্টাগ্রামে রোনালদো লেখেন, ‘ওল্ড ট্রাফোর্ডে আবারো ফিরে আসার পর ক্ষণিকের মধ্যে আমাকে মনে করিয়ে দিলো, কেন এই মাঠটি স্বপ্নের মঞ্চ হিসাবে পরিচিত’।

image


‘আমার জন্য এই মাঠ সব সময়ই আমার কাছে একটি যাদুকরী জায়গা, সেখানে আপনি আপনার মনে মধ্যে রাখা সব লক্ষ্যকে ছুঁয়ে ফেলতে পারবেন’।

রোনালদো জানান, দলের সতীর্থ ও গ্যালারির কাছে থেকে যে ধরনের অভাবনীয় সমর্থন তিনি পাচ্ছেন, তাতে তার দৃঢ় বিশ্বাস শেষ পর্যন্ত সবাই মিলে সাফল্যকে উদযাপন করতে পারবো।

আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর দাপুটে প্রত্যাবর্তন

তিনি আরো বলেন, ‘ম্যান ইউতে ফিরতে পেরে এবং আবারো প্রিমিয়ারে খেলতে পেরে আমি গর্বিত। তবে সবচেয়ে বড় কথা আমি দলকে সাহায্য করতে পারছি। তাই বলছি, এগিয়ে চলো ডেভিলস’।


একাত্তর/এসজে

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর