স্কুল ফিডিংয়ে গাফিলতি: অবশেষে মামলা, তিন উপজেলায় টিফিন বিতরণ স্থগিত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী অসুস্থ হবার ঘটনায় নিম্নমানের বাসি বনরুটি সরবরাহের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিস্কুট বিপণি কর্তৃপক্ষের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় গাক (গ্রাম উন্নয়ন কর্ম) নামক একটি এনজিও পাউরুটি, বিস্কিট, কলা, ডিম এবং প্রাণ কোম্পানির মাধ্যমে দুধ সরবরাহের আদেশ পায়। এই প্রেক্ষিতে জেলার নাচোল উপজেলা বাদ দিয়ে বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে তারা শিশু শিক্ষার্থীদের জন্য টিফিন সরবরাহ করে আসছে। 

গত ২২ এপ্রিল জেলা শহরের শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের রুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠন করেন। 

তদন্তে সরবরাহ করা বনরুটিগুলো বাসি, ফাঙ্গাসযুক্ত এবং নিম্নমানের প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

এরপর জেলার শিবগঞ্জ এবং গোমস্তাপুর উপজেলায় আরও দু'টি ঘটনা ঘটায় চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় মঙ্গলবার দুপুরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে রাজশাহী থেকে বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিস্কুট বিপণিকে অভিযুক্ত করে নিরাপদ খাদ্য বিপনন ২০১৩ আইনে একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাঁচ শিশু শিক্ষার্থী অসুস্থ হবার ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। 

ইতিমধ্যেই তদন্ত কমিটি সরবরাহ করা খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে রাজশাহীর বিএসটিআই ল্যাবে পাঠিয়েছে। ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।  

অপরদিকে গোমস্তাপুর উপজেলার মকরোমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হবার ঘটনায় একই ধরনের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও শিশু শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার বিতরন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সেখানকার নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হয়েছে। 

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর