ঔষধ সাপ্লিমেন্টের এলসি খুলতে লাগবে অধিদপ্তরের অনুমতি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের এলসি খুলতে পারবে না বাণিজ্যিক ব্যাংকগুলো। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঔষধ ও কসমেটিকস আইন- ২০২৩’ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন বা থেরাপিউটিক নিউট্রিশন ও সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় এবং বিতরণের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক। এই বিধান লঙ্ঘন করে পণ্য আমদানি বা বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কিছু আমদানিকারক প্রতিষ্ঠান নিবন্ধন বা অনুমোদন ছাড়াই বিদেশ থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট পণ্য আমদানি করেছে। এ অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন না থাকায় এসব পণ্য খালাস বন্ধ রাখে। পরে সংশ্লিষ্ট আমদানিকারকরা বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ও আদালত পণ্য খালাসের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। পরবর্তীতে আপিল বিভাগ আইন অনুযায়ী শর্তে পণ্য খালাসের নির্দেশনা দেন।

এই পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয় যে, নিবন্ধন সনদ বা পূর্বানুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্য আমদানির জন্য এলসি বা টিটি খোলা যাবে না।

বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
নতুন উদ্যোক্তা তৈরিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ...
ঈদ উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর