ঈদে নতুন নোট পাওয়া যাবে যেভাবে

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

ঈদ উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা বা কয়েন গ্রহণ করতে পারবেন। ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়া হবে ৯ এপ্রিল। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নোট বিতরণ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে: এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা। এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা।

সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দ্য সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, জনতা ব্যাংকের রজনীগন্ধা ঢাকা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা- দক্ষিণখান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংকের গাজীপুরের কোর্ট বিল্ডিং শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জের কাঁচপুর শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।


একাত্তর/এআর

দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের এলসি খুলতে পারবে না বাণিজ্যিক ব্যাংকগুলো। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া...
ব্যাংকের লাখ টাকার নিচের আমানত ও ঋণগ্রহীতাদের সাধারণত নিম্ন আয়ের মানুষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ কোটিপতি ঋণগ্রহীতারা দেশের প্রায় ৭৬.৬৭ শতাংশ ঋণই দখল করে রেখেছেন।
বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর