ইমামের মোটরসাইকেল নিয়ে বাইসাইকেল রেখে গেল চোর!

আপডেট : ১৮ মে ২০২৬, ০৭:১৪ পিএম

ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর সখের মোটরসাইকেলটি হাওয়া।

তবে চোর একেবারে ‘ন্যায়নিষ্ঠ’! ইমাম সাহেবকে তো আর হেঁটে বাড়ি ফিরতে দেওয়া যায় না, তাই নিজের পুরোনো বাইসাইকেলটি সযতনে ইমামের জন্য রেখে চম্পট দিয়েছে সে। সোমবার ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে ঘটা এই অদ্ভুত চুরির ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইমাম আবদুর রাজ্জাক প্রতিদিনের মতোই আজ ভোরেও তাঁর ১২৫ সিসির মোটরসাইকেলটি চেপে নামাজ পড়াতে মসজিদে এসেছিলেন। মসজিদের সামনে নির্দিষ্ট স্থানে সেটি পার্ক করে ভেতরে গিয়ে ইমামতিও সম্পন্ন করেন। কিন্তু বিপত্তিটা ঘটে মোনাজাত শেষে বাইরে বের হওয়ার পর।

নির্ধারিত স্থানে গিয়ে তিনি দেখেন, তাঁর বাইকটি গায়েব, আর সেখানে পড়ে আছে একটি জরাজীর্ণ পুরোনো বাইসাইকেল। এমন ‘বিনিময় প্রথা’ দেখে হুজুর তো বটেই, চোখ কপালে উঠেছে স্থানীয় মুসল্লিদেরও। খোঁজ নিয়ে জানা গেছে, ফেলে যাওয়া ওই সাইকেলটি এলাকার কোনো বাসিন্দার নয়; ওটি স্বয়ং চোর বাবাজিরই বাহন ছিল।

মসজিদের নিয়মিত মুসল্লি ও সৈয়দপুর শহরের বাসিন্দা সাইদুর রহমান ঘটনাটি নিয়ে কিছুটা রসিকতার সুরেই বলেন, চোর সম্ভবত সাইকেল চালিয়ে এসে হুজুরের মোটরবাইক দেখে লোভ সামলাতে পারেনি। তাই নিজের বাইসাইকেলটি রেখে হুজুরের মোটরসাইকেলটি নিয়ে পালাল।

তবে এই ঘটনায় রসিকতা চললেও নিজের নিত্যদিনের বাহনটি হারিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছেন ইমাম আবদুর রাজ্জাক। উপায়ান্তর না দেখে আজ দুপুরেই তিনি সৈয়দপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে পুলিশও বসে নেই। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা গেছে, যে সম্ভবত এই ‘বদলির’ খেলাটি খেলেছে।

পুলিশ এখন সেই ধুরন্ধর চোরকে শনাক্ত করে গ্রেপ্তার এবং ইমাম সাহেবের মোটরসাইকেলটি উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে। এখন দেখার বিষয়, সিসিটিভি ফুটেজের ওপর ভর করে পুলিশ কখন চোরের ‘নতুন মোটরসাইকেল’ চড়ার শখ মিটিয়ে তাকে হাজতের হাওয়া খাওয়ায়!

এআরএস
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর