সাংবাদিকদের বিরুদ্ধে মামলা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:৪২ পিএম

বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অনেক মামলা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যম ব্যবস্থার অরাজকতা দূর করতে জুনের মধ্যে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অনেক মামলা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত একটি তালিকা দেওয়া হয়েছে।

গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা আলাপ করেছি গণমাধ্যম ব্যবস্থার ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, যেটাকে নিয়মের মধ্যে আনতে চাই। এই অরাজকতা দূর করে নিয়মতান্ত্রিকতা ফিরিয়ে আনার লক্ষে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের বিচারের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাও যদি দেশে আসেন, তিনি বিচারের আওতায় আসবেন, ইনসাফ পাবেন। তাই যে সাংবাদিক দুর্নীতিগ্রস্ত হবেন, তার বিচার সেভাবেই হবে।

হামে শিশু মৃত্যু হতবাক করে দিয়েছে বাংলাদেশকে। প্রশ্ন উঠেছে কেন এতো শিশুর মৃত্যু হচ্ছে? বিএনপি সরকারের দাবি অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী এক বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। 

ব্রিফিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রসঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, র‍্যাব আগের মতো করে থাকছে না। র‍্যাবের জন্য পূর্ণাঙ্গ আইন হবে। এক অর্থে এই বাহিনীর নামও বদলে যাবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রে এলিট ফোর্সের দরকার আছে। তবে ‘র‍্যাব যেভাবে শেখ হাসিনা ব্যবহার করেছেন, সেভাবে ব্যবহার হবে না’ বলেও তিনি উল্লেখ করেন।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
শেখ হাসিনার সরকারের আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 
স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর