বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৬, ১২:০১ পিএম

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, রাতভর উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে দিঘীর উত্তর-পূর্ব দিক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বাগেরহাট মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফিন বাসস’কে জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল। গোসল করতে নামার পর হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে উপস্থিত লোকজন নৌকা নিয়ে দিঘীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সারারাত উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ রাতেই মাজার দিঘীর পাড়ে ভিড় করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। একই সঙ্গে মাজার দিঘীতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থাপনা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি পর্যালোচনা করা হবে।

আরবিএস
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর