প্রথম বিদেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে রওনা হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এসময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।

এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

দালিয়ান থেকে বুধবার দুপুরে হাই স্পিড (বুলেট ট্রেন) বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

এছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।

গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে প্রথাগত শিক্ষা পদ্ধতির বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
বিশ্ব বসতি দিবসে দেশের আবাসন খাতে নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থানই যথেষ্ট নয়, সেটিকে নিরাপদ, সুপরিকল্পিত ও টেকসই করাও এখন সময়ের দাবি। ঢাকায়...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর