ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

ভেনেজুয়েলার ইতিহাসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্পে পুরো দেশ এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষের প্রাণহানির এই মহাবিপর্যয়ের মাঝে লাতিন আমেরিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে এক চরম ট্র্যাজেডি ও শোকের ছায়া। জোড়া ভূমিকম্পের সেই মর্মান্তিক গ্রাসে আর্জেন্টিনার ৩৮ বছর বয়সি অভিজ্ঞ ফুটবলার লুকাস ত্রেহোর সাজানো সংসার তছনছ হয়ে গেছে। ধসে পড়া অ্যাপার্টমেন্টের নিচে চাপা পড়ে মারা গেছেন তাঁর স্ত্রী ও দুই নিষ্পাপ সন্তান।

আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহো ভেনেজুয়েলার পেশাদার ক্লাব ‘স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরা’-র হয়ে খেলেন। গত বুধবার যখন ৭.২ এবং ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী প্রলয়ঙ্করী ভূমিকম্পে দেশটির উত্তর উপকূলের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে, ত্রেহো তখন ক্লাবের ম্যাচের কারণে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর কাছে খবর আসে, লা গুয়াইরার প্লায়া গ্রান্দে এলাকায় যে বহুতল অ্যাপার্টমেন্টে তাঁর পরিবার থাকত, সেটি তাসের ঘরের মতো পুরোপুরি ধসে মাটির সাথে মিশে গেছে।


ভয়াবহ এ খবর পাওয়ার পর আর এক মুহূর্তও দেরি করেননি ত্রেহো। পাগলের মতো ছুটে যান দুর্ঘটনাস্থলে। উদ্ধার অভিযানের একদম শুরুর দিকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন ও বুকফাটা আকুতি জানিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে ত্রেহো লেখেন, প্লায়া গ্রান্দেতে আমাদের অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ জানি না। সবাই প্লিজ ওদের জন্য একটু প্রার্থনা করুন। কেউ যদি ওদের দেখে থাকেন, তবে বার্তাটি ছড়িয়ে দিন। আমি এখনও বিশ্বাস করতে চাই, ভূমিকম্পের সময় ওরা বাড়ির ভেতরে ছিল না।

ছেলের এই চরম বিপদের কথা শুনে আর্জেন্টিনা থেকে ভেনেজুয়েলায় ছুটে এসেছিলেন ত্রেহোর বাবা ও ভাইও। উদ্ধারকর্মীদের পাশাপাশি ত্রেহো এবং তাঁর পরিবারের সদস্যরাও দিন-রাত এক করে ধ্বংসস্তূপের ইট-পাথর সরাতে থাকেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর লিখন কে খণ্ডাবে! টানা ৭৪ ঘণ্টার মরিয়া অনুসন্ধানের পর সেই আশার করুণ পরিসমাপ্তি ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে বের করে আনেন ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার নিথর দেহ। চোখের সামনে পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ ত্রেহোর এই বুকফাটা কান্নায় ভেনেজুয়েলা ছাড়িয়ে পুরো দক্ষিণ আমেরিকার ফুটবল মহলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: ইয়াহু নিউজ-মার্কা

একাত্তর/এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর