নতুন অর্থবছরের বাজেট পাস আজ, ১ জুলাই থেকে কার্যকর

আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:০১ পিএম

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।

এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করেছে সংসদ। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বাজেট পাসের মাধ্যমে নতুন অর্থবছরের রাজস্ব আহরণ, সরকারি ব্যয় এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আর্থিক কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ সুগম হবে।

আরবিএস
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
অর্থমন্ত্রী লেন, জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। প্রতিদান হিসেবে বাংলাদেশকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন যুক্ত আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর