এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৩২ হাজার ৫০০ জন এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরও প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগ পাবেন। বৃহস্পতিবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সুসংবাদ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি মামলার রায় সকালে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে। আদালত সরকারের আপিল গ্রহণ করায় এখন এই বিশাল সংখ্যক প্রধান শিক্ষক নিয়োগের আইনি বাধা কেটে গেছে।

এর পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নতুন পদ্ধতিতে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য থাকা পদে প্রায় ৭০ হাজার সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগে নিবন্ধন পরীক্ষার পর আলাদা আবেদনে সুপারিশ করা হলেও, এবার সরাসরি শূন্য পদের বিপরীতে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হবে।

অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি কিছু উদ্বেগজনক চিত্রও তুলে ধরেন মন্ত্রী। চলতি এইচএসসি পরীক্ষায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েও অংশ নিচ্ছে না উল্লেখ করে তিনি জানান, সাধারণ ধারায় প্রায় ৩৩ শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষায় ৪৪ শতাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ছে, যা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য মোটেও ভালো খবর নয়। তবে পূর্ববর্তী সময়ের তুলনায় পরীক্ষা কেন্দ্রের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, মন্ত্রীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের স্বাভাবিক মনোযোগ বিঘ্নিত করার চিরাচরিত প্রথা এবার ভেঙে ফেলা হয়েছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এহছানুল হক মিলন দীর্ঘ ২০ বছর পর পূর্ণ মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ে ফিরে নিজের হতাশার কথাও ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, মন্ত্রণালয়ে ফিরে তাঁর মনে হচ্ছে তিনি পেছনের আয়না দেখে ‘রিভার্স গিয়ারে’ গাড়ি চালাচ্ছেন, কারণ বিগত দুই দশকে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাওয়ার বদলে আরও পেছনে পিছিয়ে গেছে। ২০১৭ সালের মামলা কেন এত বছর ঝুলে রইল, তা নিয়ে পূর্ববর্তী সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শিক্ষা খাতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষা বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অপচয় বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছেন এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই অর্থ শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি ও প্রশিক্ষণের পেছনে সঠিকভাবে বিনিয়োগ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনেস্কো আয়োজিত 'গ্লোবাল পার্টনারশিপ এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ' শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বক্তব্য রাখেন।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন (একক) প্রশ্নপত্রে...
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশ্বকাপে নকআউটের মহরণ শুরুর আগেই আর্জেন্টিনার থিংক-ট্যাংকে এখন একটাই আলোচনা, কীভাবে ভাঙা যাবে আফ্রিকার বিষ্ময় ‘কেপ ভার্দে’র রক্ষণভাগের দুর্ভেদ্য প্রাচীর? আর্জেন্টাইন ক্রীড়া সাময়িকী ওলে’র কৌশলগত...
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ডিআর কঙ্গো। কিন্তু সেই হারকেও ছাপিয়ে কঙ্গোর ডাগআউটে জন্ম নিয়েছে এক বুকফাটা কান্না আর চরম পেশাদারিত্বের এক অবর্ণনীয়...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর