নার্সিং শিক্ষায় ফিলিপাইনের সহায়তা, আসছে ১৫০ মিলিয়ন ডলারের প্রকল্প

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

দেশের নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ফিলিপাইনের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড়ো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের বর্তমান নার্সিং কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন না হওয়ায় শিক্ষার আধুনিকায়নে ফিলিপাইনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

এর মাধ্যমে চার বছর মেয়াদি মানসম্মত কোর্স চালু, শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং আদর্শ ল্যাবরেটরি তৈরি করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি বড়ো পরিসরে দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করবে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সরকারি হাসপাতালের শূন্য পদে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে। একই সঙ্গে সরকারি নিয়ম অমান্য করে গড়ে ওঠা বেসরকারি মেডিক্যার ও নার্সিং কলেজগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর