মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় ডুবে গেলো প্রমোদতরী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীর তীরে নোঙর করা এক বিলাসবহুল প্রমোদতরীকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্যাংকার জাহাজ। শুক্রবার দুপুরের এই ভয়াবহ সংঘর্ষের ফলে প্রমোদতরীটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন এবং বহু মানুষ নদীতে ছিটকে পড়েন। তবে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।


নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে ‘মিসিসিপির অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, আমেরিকান ক্রুজ লাইনসের ওই প্রমোদতরীটিতে (আমেরিকান হেরিটেজ) সে সময় প্রায় ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় ৩২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

ঘটনার বিবরণ দিয়ে মেয়র জানান, শুক্রবার দুপুরের দিকে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের ট্যাংকার জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে নোঙর করা প্রমোদতরীটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এর মধ্যেই প্রমোদতরীটি একপাশে উপুড় হয়ে পুরোপুরি ডুবে যায় এবং অনেক যাত্রীকে নদীতে ফেলে দেয়।


হারবার পুলিশ প্রধান মেলানি মন্ট্রোল জানান, জাহাজটি পুরোপুরি উল্টে যাওয়ার আগেই প্রায় ৮৭ জন যাত্রী নিরাপদে নেমে যেতে পেরেছিলেন। এরপর স্থানীয় ফায়ার সার্ভিস, হারবার কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আশপাশের অন্যান্য জলযানের সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নদীতে পড়ে যাওয়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সমস্ত জলযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কোস্ট গার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বা এর স্টিয়ারিংয়ে কোনো ত্রুটি দেখা দিয়েছিল। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আমেরিকান ক্রুজ লাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
জাপানের ওকিনাওয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার কূটনৈতিক প্রচেষ্টার সামনের সারিতে চলে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংকট নিরসনে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি...
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয় দেখা দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী...
টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু...
আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে...
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ায়
তেলের বাজার, সরবরাহ, আন্তর্জাতিক, জ্বালানি
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর