মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ায়

আবারও উদ্বৃত্তে ফিরছে বিশ্ববাজার: আইইএ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

নয় মাস ধরে চলা অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও ধীরে ধীরে এই পথে সরবরাহ বাড়ছে বিশ্ববাজারে। এর ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত সরবরাহের দিকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা- আইইএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ বাজারের সংকট নিরসনে ১৫ মিলিয়ন ব্যারেল ডিজেলসহ মোট ৭১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে মধ্যপ্রাচ্যের উৎপাদকরা। আরেক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক তেল সরবরাহ প্রতিদিন ১০৫ মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে, যা পূর্বাভাসকৃত চাহিদার তুলনায় প্রায় ১.৭ মিলিয়ন ব্যারেল বেশি। 

এর আগে আইইএ চতুর্থ প্রান্তিকে বাজারে তেল ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। চলতি বছরের শুরু থেকে ইরান সংঘাতের পর এই প্রথম বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেল। 

এদিকে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ওপেক ও এর মিত্রদের সম্মিলিত তেল উৎপাদন ২.০৪ মিলিয়ন ব্যারেল বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৪১.২৩ মিলিয়নে, যা যুদ্ধের আগে উৎপাদনের ৯৭ শতাংশের সমান। মূলত, হরমুজ প্রণালিতে ট্র্যাকিং সিগন্যাল বন্ধ রেখে ট্যাংকার চলাচলের মতো বিকল্প কৌশলের কারণে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হচ্ছে।

অন্যান্য বাজার বিশ্লেষকরাও এই অতিরিক্ত সরবরাহের প্রবণতার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা ও গায়ানাসহ বিভিন্ন অ-ওপেক দেশ থেকেও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আইইএর প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালে বৈশ্বিক সরবরাহ ৬৬ লাখ ব্যারেল বেড়ে ১০৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

একাত্তর/এফআর
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন,...
চলতি বছরের নয় মাসে ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ
টানা কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের তেল রপ্তানি।
টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু...
আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে...
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীর তীরে নোঙর করা এক বিলাসবহুল প্রমোদতরীকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্যাংকার জাহাজ। শুক্রবার দুপুরের এই ভয়াবহ সংঘর্ষের ফলে প্রমোদতরীটি উল্টে পানিতে ডুবে যায়। এ...
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর