ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ভালো হবে, তারাও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।

বক্তব্যে আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতোটা উদাসীন ছিলো, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতোটা উদাসীন থাকতে পারে।

আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে। এই নতুন আইনের মাধ্যমেই এখন পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরে মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমি দেখেছি, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, যারা আগে অকৃতকার্য হয়েছিলো, তারা পাস করেছে। এছাড়া তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

একাত্তর/এসি
১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আইনটি উত্থাপনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব কেবল কূটনৈতিক চুক্তি বা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে এর সুফল পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা...
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্টেডিয়াম ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা...
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর সম্প্রতি দলে ফিরেই আবারও বেপরোয়া হয়ে উঠেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক বিএনপি নেতা। চাঁদাবাজির মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং নিয়মিত চাঁদা দাবির...
ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার জন্য সাময়িক স্থগিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে...
ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর শনিবার (১৪ নভেম্বর)। দিবসটি উপলক্ষে ঝালকাঠির বিচার বিভাগের পক্ষ থেকে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর