ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

এ বছর এখন পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।

এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আর ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

আরবিএস
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর