উত্তাল ঝাড়খণ্ড: শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা ও জলকামান

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্য বিধানসভা ঘেরাও করতে যাওয়ার পথে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ।

ভারতের তুলনামূলক দরিদ্র রাজ্যগুলোর অন্যতম ঝাড়খণ্ডে গত মাসের শেষদিক থেকে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থাপনা রোধে সরকারি প্রক্রিয়ার আমূল সংস্কারের দাবি তুলেছেন তারা।


ঝাড়খণ্ডের এই আন্দোলন মূলত কয়েক সপ্তাহ আগে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া বৃহৎ যুব বিক্ষোভের অনুকরণে ছড়িয়ে পড়ে। দিল্লিতেও বিভিন্ন প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রাজপথে নেমেছিলেন।

সেখানে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী টিয়ারশেল, পিস্তলের ছররা গুলি (পেলেট গান) এবং লাঠিচার্জ ব্যবহার করে, যার ফলে শিক্ষার্থীদের সাথে পুলিশের তীব্র সংঘর্ষ ঘটে।


শিক্ষা ব্যবস্থার ভেতরে দুর্নীতি, সুযোগের অভাব এবং তীব্র বেকারত্বের বিরুদ্ধে যুবসমাজের এই পুঞ্জীভূত ক্ষোভের মুখে পড়ে গত মাসেই পদত্যাগ করতে বাধ্য হন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ঝাড়খণ্ডে এই আন্দোলন গত ২৫ জুলাই থেকে শুরু হলেও রাজ্য রাজধানী রাঁচির একটি স্টেডিয়ামে হাজার হাজার তরুণ একত্রিত হওয়ার পর তা তীব্র আকার ধারণ করে। সোমবার আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে, প্ল্যাকার্ড উঁচিয়ে ও স্লোগান দিতে দিতে কড়া নিরাপত্তার তোয়াক্কা না করে রাজ্য বিধানসভার দিকে যাত্রা করেন।

শিক্ষার্থীরা রাস্তার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে, জলকামান চালায় এবং বেধড়ক লাঠিচার্জ করে।


পরিস্থিতি সম্পর্কে রাঁচি সিটি পুলিশ প্রধান পারস রানা জানান, ওরা সবাই আমাদের ছাত্র ও তরুণ শিক্ষার্থী, তাই আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য সামান্য বলপ্রয়োগ করেছি। আমি সবাইকে শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। আপনাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছাচ্ছে।

ঝাড়খণ্ড রাজ্যে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী একটি আঞ্চলিক দল সরকার পরিচালনা করছে। রাজ্য সরকার ইতিমধ্যে আন্দোলনকারীদের সাথে কয়েক দফা আলোচনা করেছে। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আলোচনার জন্য সরকারের দরজা উন্মুক্ত।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো- রাজ্য সিভিল সার্ভিসসহ অন্যান্য পরীক্ষার পুরো ব্যবস্থার দ্রুত আমূল সংস্কার। প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠা পূর্বের পরীক্ষাগুলো বাতিল করা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) দিয়ে পুরো অনিয়মের নিরপেক্ষ তদন্ত করা।

দিল্লির পর এবার ঝাড়খণ্ডে তরুণদের এই রাজপথ দখল ভারতে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব সংকটকে আবারও কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
চিকিৎসা প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের কড়া ভাষায় সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আন্দোলনরত...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
৭১ ও ২৪ -এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষের আগুন বিশ্ব ফুটবলে আরও তীব্র রূপ নিয়েছে। ফিফা বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ চালুর বিতর্কিত পরিকল্পনা ঘোষণা এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর