মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার মেয়াদ ১৮০ দিন পূর্ণ হয়েছে। এর আগেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং দায়িত্বে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এবার জানা যাচ্ছে, আজ রাতেই শপথ নিতে পারেন চারজন। তাদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পূর্ণমন্ত্রী হিসেবে আজ মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মঈন খান, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন।

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরই তার কাছে শপথ বাক্য পাঠ করবেন মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার পর আগে থেকে দায়িত্ব পালন করে আসা মন্ত্রীদের মধ্যেও দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। ফলে নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় দায়িত্বের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে।

আরবিএস
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর