‘ভিডিও দেখলেই মিলবে টাকা’— প্রতারণায় নিঃস্ব নেত্রকোনার শত শত তরুণ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।

প্রাথমিকভাবে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় এই অনলাইন স্ক্যামের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় ভিডিও দেখলে ও মাত্র এক থেকে তিন হাজার টাকা বিনিয়োগ করলেই নিয়মিত মুনাফা পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। শুরুর দিকে টাকা তোলা সহজ হওয়ায় অনেকেই বিশ্বাস তৈরি করে বড়ো অঙ্কের টাকা ডালপালা মেলে বিনিয়োগ করেন। কিন্তু কিছুদিন পরই টাকা উত্তোলনের আবেদন ‘হোল্ড’ বা ‘রিজেক্ট’ করে প্রতারক চক্রটি উধাও হয়ে যায়। রৌহা ইউনিয়নেই এই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। জেলাজুড়ে এই অঙ্ক আরও কয়েক গুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, রৌহা ইউনিয়নের রাহিদ (ছদ্মনাম) নামের এক তরুণ জানান, ইলোন মাস্কের নাম ভাঙিয়ে ‘স্টারলিংক’ নামে এই প্রতারণা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এক থেকে তিন হাজার টাকার প্যাকেজ কিনে দৈনিক ভিডিও দেখার অফার প্রচার করা হতো। শুরুতে অনেকে টাকা ফেরত পাওয়ায় বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং বন্ধু-বান্ধব ও স্বজনদেরও এতে যুক্ত করানো হয়।

অন্য এক ভুক্তভোগী ইয়াসিন (ছদ্মনাম) বলেন, পাঁচ-সাত দিন পর টাকা তোলার আবেদন আটকে দেওয়ার পর শর্ত হিসেবে নতুন সদস্য ‘রেফার’ করতে বলা হতো। প্রতিটি নতুন সদস্যে ১০ শতাংশ কমিশন দেওয়ার লোভও দেখানো হতো। টাকা জমার ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেটের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির লেনদেনও ব্যবহার করা হতো।

এদিকে অনুসন্ধানে দেখা গেছে, স্টারলিংক নামের একটি ২৪২ সদস্যের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন আকাশ তালুকদার নামের এক তরুণ দাবি করেন, তিনিও নিজে ৩৭ হাজার ৫০০ টাকা খুইয়েছেন এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে থানায় কোনো অভিযোগ জানাননি। ওই অ্যাপ বন্ধের পর এখন একই কৌশলে ‘দেশী মাইনিং’ নামের নতুন আরেকটি স্ক্যাম প্ল্যাটফর্ম চালু হওয়ার তথ্য মিলছে, যা নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

প্রতারণার শিকার হয়েও আইনি জটিলতা ও সামাজিক লজ্জার ভয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ জানাতে দ্বিধাবোধ করছেন।

আইটি বিশেষজ্ঞ মো. আনোয়ার হাসান জানান, এটি একটি চেইনভিত্তিক প্রতারণামূলক স্ক্যামচক্র। শুরুতে কিছু লাভ দিয়ে ফাঁদে ফেলে তারা একসময় পুরো অর্থ হাতিয়ে নেয়। 

সমাজকর্মী মৃণাল কান্তি চক্রবর্তী বলেন, অল্প সময়ে ধনী হওয়ার প্রলোভন থেকে মুক্ত রাখতে যুবসমাজ ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ডিজিটাল প্রতারণার বিষয়ে পুলিশ নিয়মিত সতর্ক করে থাকে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে সরাসরি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে প্রযুক্তিগত সহায়তায় ডিভাইস ও চক্র শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর