মহাখালীর আগুন ২০ মিনিটে নিয়ন্ত্রণ, হতাহত নেই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

রাজধানীর মহাখালীতে একটি চার তলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের তেজগাঁও জোন কমান্ডার ফয়সালুর রহমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ১২ মিনিটে মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভবনের পাশের একটি চার তলা ভবনের ছাদে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ২০ মিনিটের চেষ্টা চালিয়ে ১১টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফয়সালুর রহমান জানান, চার তলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস নিশ্চিত কিছু না জানালেও, প্রত্যক্ষদর্শীদের ধারণা—ছাদে ওয়েল্ডিং মেশিনের কাজ করার সময় ছিটকে আসা আগুনের ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

একাত্তর/এসি
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ও মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ধানমন্ডির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে। অন্যদিকে মহাখালী এলাকার...
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
ইয়েমেনের পশ্চিম উপকূলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানের দিকে অগ্রসর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর