বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলাগুলো ইতোমধ্যে বিজ্ঞ আদালতের সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি একটি মামলায় সাজা ভোগ করার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে তা যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি আইনবহির্ভূত বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি, মিথ্যা মামলা কিংবা কোনো অযৌক্তিক পরিস্থিতির সম্মুখীন হলে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়া অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিবিড়ভাবে যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কারাগার থেকে খালাস পাওয়ার অধিকারী বলেও জানান মন্ত্রী। 

আরবিএস
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর