প্রাণভয়ে দেশ ছাড়ছেন হাজারো ইয়েমেনি নাগরিক

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী আক্রমণ ও ভূখণ্ড দখলের মুখে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। জীবন বাঁচাতে জলপথে পালিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ জিবুতিতে পাড়ি জমিয়েছে প্রায় ১,৪০০ ইয়েমেনি শরণার্থী।

জিবুতির অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এর আগে লোহিত সাগর পার হওয়ার সময় জ্বালানি ফুরিয়ে মাঝ দরিয়ায় আটকে পড়া একটি ট্রলার উদ্ধার করার পর নারী ও শিশুসহ অন্তত ৫০০ শরণার্থীকে নিরাপদ উপকূলে নিয়ে আসা হয়েছে।

জিবুতির উপকূলীয় শহর অবক দীর্ঘদিন ধরেই যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের অন্যতম প্রধান আশ্রয়স্থল। এর ভৌগোলিক অবস্থান ইয়েমেন উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মানবিক সহায়তা সমন্বয়ক সাফিয়া ইব্রাহিম জানিয়েছেন, জিবুতির উপকূলে আসা এই নতুন শরণার্থীদের বড় অংশই নারী ও শিশুর মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্গত। পরিস্থিতি যেভাবে অবনতি ঘটছে, তাতে আগামী দিনগুলোতে শরণার্থীর সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আইওএম’র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে ইয়েমেনে এ পর্যন্ত অন্তত ৭৬,০০০ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। অতি সম্প্রতি লড়াই তীব্র রূপ নেওয়ায় বাস্তুচ্যুতির এই হার আগের তুলনায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

গত বৃহস্পতিবার হুথি যোদ্ধারা লোহিত সাগরের কৌশলগত মোখা বন্দর নগরী দখল করে নেয়। এরপর খুব দ্রুত পুরো উপকূলীয় এলাকা এবং বাব আল-মানদেব প্রণালীর চারপাশের দ্বীপগুলোতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হুথিদের এই আকস্মিক ও বিধ্বংসী অভিযানের মুখে মাকবানাহ, জাবাল হাবাশি এবং আল-মাফারের মতো বেশ কয়েকটি জেলার পুরো গ্রাম খালি হয়ে গেছে এবং হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, আফ্রিকার শৃঙ্গ হিসেবে পরিচিত ছোট রাষ্ট্র জিবুতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শরণার্থী সংকটের ধাক্কা সামলাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যে দেশটিতে ৩৬,০০০-এর বেশি নিবন্ধিত শরণার্থী বসবাস করছেন, যাদের সিংহভাগই সোমালিয়া, ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দাব প্রণালির কাছের দ্বীপগুলোর দিকেও অগ্রসর হয়েছে তারা।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে হুথিদের ইরানের বিপ্লবী গার্ড সামরিক দিকনির্দেশনা ও সহায়তা দিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি, ইরানি ও আঞ্চলিক বিভিন্ন সূত্র।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর