পাশের দেশ পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দিচ্ছে, এটি আগ্রাসান: আইনমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা ছক কষছে। এমনকি ড্রোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর কেবল খুলনার একক সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। এ কারণে সারা দেশে পুলিশ সদস্যদের ডোপ টেস্টের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সন্ত্রাস দমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার সন্ত্রাস দমনে কোনোভাবেই বিচারবহির্ভূত ‘ক্রসফায়ারের’ পথে হাঁটবে না। প্রয়োজন হলে বিদ্যমান প্রচলিত আইনকে আরও কঠোর ও শক্তিশালী করা হবে। এর পাশাপাশি মাদকের বিস্তার ও সন্ত্রাস রুখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার তাগিদ দেন।

খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সন্ত্রাস দমনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
খুলনা মহানগরীতে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রক্রিয়ায় এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রটিতে দ্বিতীয়...
পাবনা সদর উপজেলার একটি বিলে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার...
ক্ষমতায় আসার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে গোপন লিয়াজোঁ ও তোষণনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট...
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর