পাবনায় নিখোঁজের সাত দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম কামরুন্নাহার কলি (১০)। সে পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার জানায়, গত বুধবার সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কামরুন্নাহার। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে সে বাজারের ব্যাগ মায়ের হাতে দেয়। এরপর বাড়ির পাশেই ঘুরতে বের হয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করে কোনো হদিস না পেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

এদিন সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দী বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে...
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার জেলখানা ঘাট সংলগ্ন সিংহের...
নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর