প্রকল্প না বাড়িয়ে বিদ্যমান প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, এতে সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে এবং মানুষ বেশি উপকৃত হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাড়িয়ে বাস্তবায়ন করা সম্ভব না হলে মানুষের কল্যাণে তা কোনো কাজে আসবে না। বিদ্যমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন প্রকল্পের সময় কমবে, অন্যদিকে অর্থেরও সাশ্রয় হবে।

তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। সুপেয় পানি সরবরাহের জন্য বর্তমানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এই পানি যেন জেলার সব মানুষের জন্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবিএস
১৫ বছর আগেও বাগেরহাটে সুপেয় পানি সদরের পৌরবাসীসহ বিভিন্ন এলাকার মানুষের কাছে ছিল দুরুহ। কিন্তু এখন তার প্রায় সব পৌরবাসীর ঘরে ঘরে। সুপেয় পানির জন্য জেলায় খোঁড়া হয়েছে ১৫৯টি পুকুর, রেইনওয়াটার...
রাবার বাগান সৃজন করে প্রান্তিক পাহাড়িদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের নেয়া প্রকল্প ভেস্তে যেতে বসেছে। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে সরকারিভাবে সৃজিত রাবার বাগান উজাড়ের...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর