মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪ পিএম

প্রথমবারের মতো বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি তরুণী ফাইরুজ ফাইজা বিথার।

দীর্ঘ তিন বছর ধরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন ফাইরুজ। 'মনের স্কুল' নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এই সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি এবং এ বছরের তিনজন বিজয়ীর একজন ফাইরুজ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এমন ব‌্যক্তিদের তিনটি বিভাগে পুরস্কার দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

বর্তমান প্রজন্মের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই হতাশাগ্রস্থ উল্লেখ করে গণমাধ্যমকে ফাইরুজ বলেন, এমন শিক্ষার্থীদের হতাশা থেকে বের করে আনতে, তাদের সাহায্য করতেই খোলা হয়েছে 'মনের স্কুল'।

তিনি আরও বলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আশা করছি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের আরও তরুণ-তরুণী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী হবে। এখানে আমাদের যে দূর্বলতা আছে তা দূর করে ফেলতে পারব ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: বৈশ্বিক মহামারী উত্তরণে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন থেকে ডিগ্রি অর্জন করা ফাইরুজের মানসিক স্বাস্থ্যে আগ্রহের কারণ জানতে চাইলে তিনি জানান, ১৩ বছর বয়সে তার বাবা খুন হন। ছোট থাকায় বিষয়টি ভালো বুঝতে না পারলেও হঠাৎ একজন মানুষকে হারানোর শোকটা কাটিয়ে উঠতে অনেকভাবে সাহায্যের প্রয়োজন হয় বলে জানান তিনি। তখন আশেপাশের মানুষদের দেখে মনে হয়েছে মানসিক স্বাস্থ্য খুবই জরুরি। কিন্তু এদেশে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর তাই সাতজন মিলে মনের স্কুল শুরু করেন তারা।

পাগল হলেই মানসিক ডাক্তারের কাছে যাওয়া যায় এমন ভ্রান্ত ধারণা ভেঙে দিতেই সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানান ফাইরুজ। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে হতাশা দূর করে হাসি-আনন্দ ফিরিয়ে আনতেও সংগঠনটি বিভিন্ন কাজের উদ্যোগ নিয়ে থাকে বলে জানান তিনি।


একাত্তর/টিএ

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর