আনন্দ ভ্রমণে বান্দরবান আর যাওয়া হলো না পরিবারটির

মাইক্রো উল্টে নিহত মা-মেয়ে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন এবং গুরুতর আহত হন একই পরিবারের আরও চারজন। নিহত দুজন হলেন রোজি আক্তার (৫৫) এবং তাঁর মেয়ে নাজমা (৪০)। তাদের মূল বাড়ি জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী সাদা রঙের নোহা মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি শক্ত বিদ্যুতের খুঁটির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। বিকট শব্দে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই আশপাশের স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

বার আউলিয়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. আমিনুজ্জামান নিশ্চিত করেছেন, ঢাকার জামালগঞ্জ এলাকার বাসিন্দা একই পরিবারের ছয়জন সদস্য মিলে বান্দরবানের লামায় ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। দীর্ঘ পথ ভ্রমণের ক্লান্তি ও চালক তন্দ্রাচ্ছন্ন বা ঘুমে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটিকে মহাসড়ক থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একটি মুহূর্তের অসতর্কতায় আনন্দঘন একটি পার পারিবারিক সফর যেভাবে শোকে রূপ নিল, তাতে এলাকায় নেমে এসেছে চরম শোকের ছায়া।

একাত্তর/এআরএস
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর