কোনো শ্রমিক আন্দোলন হচ্ছে না, অতিরিক্ত বল প্রয়োগ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

তৈরি পোশাক খাতে এই মুহূর্তে কোনো প্রকৃত শ্রমিক আন্দোলন হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতা সৃষ্টির অংশ হিসেবে এসব করাচ্ছে। সরকার এসব উদ্দেশ্যমূলক কর্মসূচি কঠোর হাতে দমন করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা হচ্ছে তা কোনো শ্রমিক আন্দোলন নয়। রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতার জন্য এটি করাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উদ্দেশ্যমূলক এসব কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন।

ডিবি হেফাজতে নেওয়া সাংবাদিকদের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনার বিস্তারিত তার জানা নেই। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবীতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও সাউন্ড...
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।...
রাজধানীর মিরপুর এলাকায় সাম্প্রতিক সংঘাত ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের সঙ্গেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর