গার্মেন্টসে অস্থিরতার পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতিনিধিদলের সঙ্গে সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর বা জানুয়ারিতে দেশে ফেরার বার্তা দিচ্ছেন। তবে তিনি বা অন্য কোনো পলাতক নেতা যে সময়েই দেশে ফিরুন না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

একাত্তর/এসি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে...
দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির...
রাজধানীর সড়কে দীর্ঘদিনের গণপরিবহনের বিশৃঙ্খলা কাটাতে শুরু হয়েছে নতুন এক যাত্রা। ঢাকা নগর পরিবহনের আওতায় ছয়টি প্রধান ও একটি সার্কুলার—মোট সাতটি নির্দিষ্ট রুটে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে পুরোদমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর